Author
৬ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢালাইশিল্পের বর্জ্য থেকে হচ্ছে পরিবেশবান্ধব সব পণ্য

দেশে হালকা প্রকৌশল শিল্পের প্রাণকেন্দ্র বগুড়া। কয়েক দশক ধরে এখানকার ঢালাইশিল্প (ফাউন্ড্রি) কারখানাগুলো কৃষিযন্ত্র, সেচপাম্প, মোটরযানের যন্ত্রাংশসহ নানা ধরনের শিল্পযন্ত্র তৈরি করে দেশের অর্থনীতিকে সচল রেখেছে। এসব কারখানায় তৈরি হয় স্ল্যাগ বা শিল্পবর্জ্য। বছরের পর বছর সেই বর্জ্য জমে থাকত কারখানার আঙিনায়। সেই জমে থাকা বর্জ্যই এখন নতুন শিল্পের সম্ভাবনার ভিত্তি হয়ে উঠছে।

ফাউন্ড্রির এই বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াজাত করে বগুড়ার একটি কারখানায় তৈরি হচ্ছে পরিবেশবান্ধব হলো ব্লক, ইউনি ব্লক ও সলিড ব্রিকস। বগুড়া নগরের দ্বিতীয় বাইপাস সড়কে সাবগ্রাম-কুরশাপাড়া এলাকায় অবস্থিত জেড এইচ স্টার ব্লকস অ্যান্ড ব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রতি মাসে তৈরি হয় প্রায় আড়াই লাখ হলো ব্লক, ইউনি ব্লক ও সলিড ব্রিকস। এসব পণ্য ব্যবহৃত হচ্ছে সরকারি-বেসরকারি অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজে।

বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ অর্থায়নে সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) নামের একটি প্রকল্পের আওতায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এ উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে।

গত মঙ্গলবার জেড এইচ স্টার ব্লকস অ্যান্ড ব্রিকস লিমিটেডে গিয়ে দেখা যায়, সেখানে ঢালাই কারখানার স্ল্যাগ গুঁড়া করে স্তূপ করে রাখা। অন্য পাশে স্তূপ করা আছে পাথরের গুঁড়া ও বালু। কারখানায় সাজিয়ে রাখা আছে সিমেন্টের বস্তা।

কারখানা কর্তৃপক্ষ আরও জানায়, ২০২০ সালে কারখানায় হলো ব্রিকস উৎপাদন কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই সলিড ব্রিকস, ইউনি ব্লক, হলো ব্লক ও রেজিং ব্লক উৎপাদন হচ্ছে এ কারখানায়। ইউনি ব্লক, হলো ব্লক ও সলিড ব্রিকস তৈরিতে এত দিন সিমেন্ট, বালু ও পাথরের কুচি ব্যবহৃত হতো। পাথর আনতে হতো বিদেশ থেকে। এক ঘনফুট পাথর কুচির দাম ছিল ১৪০ টাকা। ২০২৩ সালে বেসরকারি সংস্থা গাকের কর্মকর্তারা প্রথমে পাথর কুচির পরিবর্তে ঢালাই কারখানার স্ল্যাগ ব্যবহারের ধারণা দেন। পরে স্থানীয় একটি ঢালাই কারখানা থেকে স্ল্যাগ সংগ্রহ করে পাথর কুচির বদলে তা ব্যবহার করে পরীক্ষামূলকভাবে ইউনি ব্রিকস তৈরি করা হয়। এটির গুণগত মান পরীক্ষার জন্য পাঠানো হয় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে (এইচবিআরআই)। প্রতিষ্ঠানটি মান সনদে স্ল্যাগ দিয়ে তৈরি ইউনি ব্লকের শক্তিমাত্রা ২ হাজার ১০৫ পিএসআই উল্লেখ করা হয়।

জেডএইচ স্টার ব্রিকস অ্যান্ড ব্লকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাখলিমুর রহমান বলেন, ‘পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ায় ফাউন্ড্রি কারখানার স্ল্যাগ ব্যবহার করে এখানে বাণিজ্যিকভাবে ইউনি ব্লক, হলো ব্লক ও সলিড ব্রিকস উৎপাদন শুরু হয়।’ তিনি আরও বলেন, শুরুতে বগুড়ার বিভিন্ন ফাউন্ড্রি কারখানা থেকেই বিনা মূল্যে স্ল্যাগ সংগ্রহ করতেন। এগুলো গুঁড়া করার জন্য পিকেএসএফ থেকে ক্রাশার যন্ত্রও সরবরাহ করা হয়েছে। শুরুতে বিনা মূল্যে মিললেও পরে ফাউন্ড্রি মালিকেরা স্ল্যাগ বিক্রি শুরু করেন। খরচ–সাশ্রয়ী হওয়ায় এখন নারায়ণগঞ্জের পাগলা থেকে গুঁড়া করা স্ল্যাগ সংগ্রহ করা হচ্ছে। কারখানা পর্যন্ত আনতে প্রতি কেজি স্ল্যাগে খরচ পড়ছে দুই টাকা। প্রতি বর্গফুট স্ল্যাগে গড়ে ৩০টি ইউনি ব্লক তৈরি করা যায়।

কারখানা সূত্র জানায়, কারখানা থেকে প্রতিটি সাদা রঙের ইউনি ব্লক ১৮, লাল রঙের ইউনি ব্লক ২০ টাকা, হলো ব্লক ৫০ ও সলিড ব্রিকস ১৩ টাকায় বিক্রি হয়। এ ছাড়া প্রতিটি হলো ব্লক ৫০, রেজিং ব্লক প্রতিটি ১৯০ টাকা দরে বিক্রি হয়।

তাখলিমুর রহমান বলেন, ফাউন্ড্রি স্ল্যাগ পুনর্ব্যবহার করে নির্মাণসামগ্রী উৎপাদন করায় পরিবেশ যেমন রক্ষা হচ্ছে, তেমনি কারখানায় উৎপাদন খরচও অনেক কমেছে।

ফাউন্ড্রি স্ল্যাগ দিয়ে তৈরি ব্লক। গত মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম–কুরশাপাড়া এলাকার জেড এইচ স্টার ব্লকস অ্যান্ড ব্রিকস লিমিটেডে
ফাউন্ড্রি স্ল্যাগ দিয়ে তৈরি ব্লক। গত মঙ্গলবার সকালে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম–কুরশাপাড়া এলাকার জেড এইচ স্টার ব্লকস অ্যান্ড ব্রিকস লিমিটেডেছবি: সোয়েল রানা

বগুড়ার একেকটি ঢালাই কারখানায় প্রতিদিন প্রায় ২০০ কেজি বর্জ্য তৈরি হয়। বগুড়া ফাউন্ড্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি আজিজার রহমান বলেন, এই স্ল্যাগ অপসারণে প্রচুর অর্থ ব্যয় হতো। এখন স্ল্যাগই শিল্পের কাঁচামাল। ফলে একদিকে পরিবেশ রক্ষা হচ্ছে, অন্যদিকে নতুন অর্থনৈতিক মূল্য সৃষ্টি হচ্ছে। শিল্পের ভাষায় এটি ওয়েস্ট টু ওয়েলথ—বর্জ্য থেকে সম্পদ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ফাউন্ড্রি কারখানার স্ল্যাগ পরিবেশ দূষণ করে। এই শিল্পবর্জ্য কারখানার কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে, এটা অবশ্যই পরিবেশের জন্য ইতিবাচক এবং ভালো খবর।

পিকেএসএফের স্মার্ট প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট) আলাল আহমেদ বলেন, বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোগ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তবে উৎপাদনপ্রক্রিয়ায় অদক্ষ সম্পদ ব্যবহার, অতিরিক্ত জ্বালানি খরচ, বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ও কর্মপরিবেশগত ঝুঁকি এ খাতের টেকসই উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পিকেএসএফ স্মার্ট প্রকল্প নিয়েছে। দেশের ৫৪টি জেলায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। তিনি জানান, সরকারের সহায়তায় এবং বিশ্বব্যাংক ও পিকেএসএসএফের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় দেশের কৃষি, প্রক্রিয়াজাতকরণ এবং সেবা খাতের ৮০ হাজার উদ্যোক্তাকে বিভিন্ন আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্য রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে