Author
১৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় সাবেক পৌর কমিশনার গ্রেপ্তার

সংবাদদাতা : শেরপুরের নকলায় পৌরসভার সাবেক কমিশনার ও পৌর আওয়ামী লীগের নেতা তোতা মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে নকলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তোতা মিয়া নকলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি বাজার্দী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

পরিবারের দাবি, প্রায় দুই মাস আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তোতা মিয়া। এরপর থেকে তাঁর স্মৃতিশক্তি কিছুটা কমে গেছে। সোমবার ঢাকায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে বলেও জানান স্বজনেরা।

তোতা মিয়ার ছোট ভাই আনার মিয়া বলেন, “প্রায় দুই মাস আগে আমার বড় ভাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর থেকে তাঁর স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা সমস্যা হচ্ছে এবং স্মৃতিশক্তিও কমে গেছে। গতকাল ঢাকায় চিকিৎসক দেখানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।”

নকলা পৌরসভার জালালপুর ওয়ার্ডের সাবেক কমিশনার লালন আহমেদ বলেন, তোতা মিয়া বেশ কিছুদিন ধরে ব্রেন স্ট্রোকের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছিলেন। তাঁর গ্রেপ্তারের বিষয়টি তিনি পরে জানতে পারেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, সোমবার রাতে তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি