Author
১৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছেলের ধাক্কা, মাটিতে পড়ে মায়ের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলের ধাক্কায় মাটিতে পড়ে রেজিয়া খাতুন (৮২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে উপজেলার বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে তাঁর ছেলে দুলাল মিয়া ও পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে রেজিয়া মাটিতে পড়ে যান। তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে সেখানেই মারা যান।

খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে আটক করা হয়।

মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকালও বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।

নিহত রেজিয়া খাতুনের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকালও বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটি হয়েছে।

বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম। ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ