Author
১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যালিকাকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের, জলাশয়ে মিলল মরদেহ

ময়মনসিংহের ত্রিশালে কচুরিপানায় ভরা একটি জলাশয় থেকে আব্দুস সালাম ওরফে সালু (৭২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজার এলাকায় মঠবাড়ী ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলি গ্রামের খামখেয়ালি বাজারসংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ৯টার দিকে স্ত্রীর বড় বোন খোদেজা বেগমকে চিকিৎসক দেখানোর জন্য বাড়ি থেকে বের হন আব্দুস সালাম। বেলা ১১টার দিকে তিনি খোদেজা বেগমকে নিতে ত্রিশালের মঠবাড়ী ইউনিয়নের অলহরী দুর্গাপুর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন নয়াবাড়িতে আসেন। পরে দুপুরে তাঁকে সঙ্গে নিয়ে ময়মনসিংহের একটি ক্লিনিকে যান। চিকিৎসক দেখানো শেষে রাত সোয়া ১২টার দিকে খোদেজা বেগমকে নয়াবাড়ির পাশের ত্রিশাল-পোড়াবাড়ী সড়কে নামিয়ে দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন আব্দুস সালাম।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা কচুরিপানার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম হাসান ইস্রাফীল ও ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।

আব্দুস সালামের ছেলে শাহজাহান বলেন, ‘গতকাল দিবাগত রাত ১২টার দিকে বাবার সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে কথা হয়। এর পর থেকে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। আমাদের জানামতে, বাবার কোনো শত্রু নেই। তাঁকে হয়তো অল্প কিছু টাকার লোভেই কেউ মেরে ফেলেছে। আমরা হত্যার বিচার চাই।’

নিহত আব্দুস সালামের নাতনি জেসমিন বলেন, ‘ডাক্তার দেখিয়ে ফেরার সময় রাত ১২টা ১২ মিনিটের দিকে নানা (নানির বোনজামাই) আমাদের রাস্তার পাশে নামিয়ে দিয়ে চলে যান। সকালে শুনি তিনি মারা গেছেন।’

ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ বলেন, ‘বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। আশা করি, দ্রুতই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) এস এম হাসান ইস্রাফীল বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য আমাদের তদন্ত চলছে।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি বাঘের গর্জনকেও ভয় পাইনা, মাগুরায় সংস্কৃতি মন্ত্রী

১

শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আবদুস সালাম

২

হরমুজ প্রণালীতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

৩

হ্যাপি বার্থডে টু তারেক রহমান

৪

শিক্ষায় বিশৃঙ্খলা ছড়ালে মেরুদণ্ড ভেঙে যাবে: শফিক রেহমান

৫

প্রধান মন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ

৬

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ

৭

রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে

৮

শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন কার্যকর ফলাফল পাওয়া যায়

৯

বাড়ি ফেরার পথে নিখোঁজ, ৩১ ঘণ্টা পর নদীতে শিক্ষকের লাশ

১০

কটিয়াদী উপজেলা জামায়াতের নতুন কমিটি, পুনরায় আমীর মোজাম্মেল, সেক্রেটারি মাহমুদুল

১১

হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

তারাকান্দায় নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে রাতভর বিএনপির পাহারা

১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সরিয়ে দিল পুলিশ

১৪

কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ

১৫

এমিরেটসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো গালফ জায়ান্টস

১৬

ভৈরবে চিহ্নিত চোরকে আটক করে পুলিশে দিল স্থানীয় জনতা

১৭

ময়মনসিংহে চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

১৮

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ মিছিল, আ.লীগকে আশ্রয়দাতাদের হুশিয়ারি

১৯

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

২০
শিরোনামঃ