Author
১৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৎস্যসম্পদ সংরক্ষণে সচেতনতা কর্মসূচিতে মুক্তাগাছায় প্রথম খান মৎস্য হ্যাচারী

মুক্তাগাছা প্রতিনিধি: মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছ চাষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কর্মসূচি মেলায় প্রথম স্থান অর্জন করেছে মুক্তাগাছার স্বনামধন্য খান মৎস্য হ্যাচারী অ্যান্ড ফিসারীজ। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা কর্পোরাল লিটন খান (অব.) এই সাফল্যে সংশ্লিষ্টদের প্রশংসা পেয়েছেন।

দীর্ঘ ১৮ বছর ধরে মাছ চাষের পাশাপাশি মুরগি ও গরু পালনসহ সমন্বিত কৃষি কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন কর্পোরাল লিটন খান (অব.)। কৃষি ও মৎস্য খাতে তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার জাতীয় পর্যায়সহ বিভিন্ন কৃষি পুরস্কারে ভূষিত হয়েছেন।

জানা যায়, মুক্তাগাছায় সর্বপ্রথম হ্যাচারি স্থাপনের উদ্যোগ নেন কর্পোরাল লিটন খান (অব.)। তার প্রতিষ্ঠিত খান মৎস্য হ্যাচারী অ্যান্ড ফিসারীজ এলাকায় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক মাছ চাষের প্রসার এবং মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

তার উদ্যোগ ও সফলতার গল্প বিভিন্ন সময় দেশের বিভিন্ন পত্র-পত্রিকা, টেলিভিশন ও মিডিয়ায় প্রচারিত হয়েছে। তার মাছ চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং সমন্বিত কৃষি ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়েছে।

মেলায় প্রথম স্থান অর্জনের বিষয়ে কর্পোরাল লিটন খান (অব.) বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই তার অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও তিনি মৎস্য ও কৃষি খাতের উন্নয়নে কাজ করে যেতে চান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষি ও মৎস্য খাতে কাজ করে আসা কর্পোরাল লিটন খানের এই অর্জন মুক্তাগাছার জন্য গর্বের। তার সাফল্য স্থানীয় তরুণ ও কৃষি উদ্যোক্তাদের মাছ চাষ এবং সমন্বিত কৃষির দিকে আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ। এ সময় স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় নির্বাচিত মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ