Author
১৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে রেজিয়া খাতুন (৮২) নামে এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ছেলে দুলাল মিয়া ও তাঁর স্ত্রী হোসনে আরাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রেজিয়া খাতুনের দুই ছেলে ছিলেন—মজিবর ও দুলাল। কিছুদিন আগে বড় ছেলে মজিবর মারা যান। সম্প্রতি বাড়ির পাশে নিজের দাবি করা একটি জমি অন্যত্র বন্ধক দেওয়ার উদ্যোগ নেন রেজিয়া খাতুন। এতে তাঁর ছোট ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরা আপত্তি করেন। পরে ওই জমিতে তাঁরা ধানের চারা রোপণ করেন বলে স্থানীয়দের দাবি।

সোমবার ওই জমিতে গেলে রেজিয়া খাতুনের সঙ্গে ছেলে ও পুত্রবধূর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির মধ্যে বৃদ্ধা মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

বাড়িয়াকান্দা গ্রামের প্রতিবেশী সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে ছেলে ও পুত্রবধূর প্রায়ই ঝগড়া হতো। তাঁর ভাষ্য, জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বৃদ্ধাকে ধাক্কা দেওয়া হলে তিনি মাটিতে পড়ে যান।

শাকুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খান গণমাধ্যমকে বলেন, নিহত নারী অত্যন্ত বৃদ্ধ ছিলেন। জমি বন্ধক দেওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধ চলছিল বলে তিনি জানতে পেরেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে কারা সরাসরি জড়িত, সেটিও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ