Author
১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে মাদক-জুয়া ও বাল্যবিয়ে প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময়

দুর্গাপুর প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে মাদক, ইভটিজিং, জুয়া, চুরি, বাল্যবিয়ে ও চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দুর্গাপুর থানার আয়োজনে উপজেলার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের অপরাধবিরোধী সচেতনতা বাড়ানো, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং দেশ, সমাজ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে। কেউ চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ কর্মকর্তা, প্রশাসক, সাংবাদিক, ব্যবসায়ী, ক্রীড়াবিদ কিংবা উদ্যোক্তা হতে পারে। তবে জীবনে সফল হতে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই।

তিনি বলেন, “স্বপ্ন সেটা নয়, যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন হচ্ছে সেটাই যা আমাদের ঘুমোতে দেয় না।” শিক্ষার্থীদের এমন স্বপ্ন দেখার আহ্বান জানান, যা তাদের প্রতিনিয়ত নতুন কিছু করার জন্য অনুপ্রাণিত করবে এবং লক্ষ্য অর্জনে প্রতিদিন প্রস্তুত হতে উৎসাহ দেবে।

মাদক ও জুয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, এ বয়সে মাদক বা অপরাধে জড়িয়ে পড়লে ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। শিক্ষার্থীদের নিজেদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হবে।

ইভটিজিংয়ের শিকার হলে ভয় না পেয়ে শিক্ষক, অভিভাবক কিংবা পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীর কোনো পরিচয় বিবেচনা করা হবে না; অপরাধীর পরিচয় একটাই—সে অপরাধী। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া চুরি, বাল্যবিয়ে ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীসহ সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ইভটিজিং সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে—এমন ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের নজরদারি বাড়ানোর আশ্বাস দেন পুলিশ সুপার।

সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে মাহির অপূর্ব বায়াত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে পুলিশ সুপার শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি