Author
২০ অগাস্ট ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

এর আগে, গতকাল কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’।

আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন না থাকায় কিশোরগঞ্জে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট স্থগিত করেছে জেলা প্রশাসন।বুধবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে এই কনসার্ট ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কনসার্ট স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজেও জানিয়েছে ব্যান্ড ‘অ্যাশেজ’।

আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্যান্ডটি লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’

জানা গেছে, কনসার্টে ‘অ্যাশেজ’, ‘নোবেলম্যান’ ব্যান্ডসহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় আলিশান রেস্তোরাঁর আয়োজনে কনসার্টটি হচ্ছিল, আমরা তাদের ডেকেছিলাম। তাদের ক্ষেত্রে সমস্যা হলো, হোটেল নিবন্ধন আইন অনুযায়ী তারা কোনো আবেদন করেনি, হোটেলের লাইসেন্সও নেয়নি। যে প্রতিষ্ঠান বৈধ না বা অনিবন্ধিত, তাদের কোনো কাজে সম্মতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলে দিয়েছি, আপনাদের যেহেতু নিবন্ধন নেই, তাই আপনারা যেসব বিষয়ে অনুমতি চেয়েছেন, সেসব দেওয়া গেল না।’

এর আগে, গতকাল কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’।

সংগঠনটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহের সই করা ওই স্মারকলিপিতে পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়। পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানায় স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

কনসার্টটি বন্ধের দাবিতে আজ বুধবার আসরের নামাজের পর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলেরও ডাক দেয় ‘ইমাম-উলামা পরিষদ’।

কনসার্ট বাতিলের সিদ্ধান্ত আসার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন সংগঠনটির কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি