Author
২৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় গান, কবিতা ও কথায় বর্ষা

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় গান, কবিতা ও কথায় বর্ষা শীর্ষক ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং একক সংগীত পরিবেশন করেন কেন্দুয়ার গুণীজন সিনিয়র জেলা ও দায়রা জজ (গ্রেড-১) এবং সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খানসহ অন্যান্য শিল্পী।

আলোচনা পর্বে অংশ নেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আহমেদ, কবি এম এ সালাম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার, শিল্পী আবুল বাশার তালুকদারসহ অনেকে।

উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুল অনুষ্ঠানটি পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, কেন্দুয়া থানার ডিএসবি মো. আলমাস, সাংবাদিক কোহিনূর আলম, ইন্স্যুরেন্স কর্মী লিলি আক্তারসহ শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজন।

আয়োজকরা জানান, বর্ষার আবহ, গান, কবিতা ও সাহিত্যচর্চাকে একসূত্রে যুক্ত করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গান, কবিতা ও আলোচনার মাধ্যমে বর্ষার নানা অনুভূতি ও সাংস্কৃতিক আবহ তুলে ধরেন।

পরে সন্ধ্যায় মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিল্পীরা সংগীত পরিবেশন করেন এবং উপস্থিত দর্শক-শ্রোতারা অনুষ্ঠান উপভোগ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়