Author
২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ‘BizzCase, KiU 2026’-এর গ্র্যান্ড ফাইনাল

তরুণদের ব্যবসায়িক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধান ও উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের ব্যবসায়িক সমস্যা সমাধান প্রতিযোগিতা ‘BizzCase, KiU 2026’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার  (২৩ আগস্ট) সকাল ১০টায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের Accounting Wizard Club-এর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আটটি দল অংশ গ্রহন করেন , কাইজেন, ফাকিবাজ, হেভেনলি ডেমন ডিভাইন কাল্ট, ব্রেকিং টিথ, টিম অ্যাংকরেজ, টিম উন্নয়ন, ইগনাইট ও বেবি শার্কস।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া দলগুলো বাস্তবভিত্তিক ব্যবসায়িক সমস্যা বিশ্লেষণ করে কার্যকর, টেকসই ও বাস্তবায়নযোগ্য সমাধান উপস্থাপন করে। ব্যবসায়িক বাস্তবতা, সম্ভাব্যতা, সৃজনশীলতা, বিশ্লেষণী সক্ষমতা, উপস্থাপনা দক্ষতা ও প্রস্তাবিত সমাধানের কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বেবি শার্কস। প্রথম রানারআপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ফাকিবাজ’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম উন্নয়ন।

প্রতিযোগিতায়, চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, প্রথম রানারআপকে ৩০ হাজার এবং দ্বিতীয় রানারআপকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও Accounting Wizard Club-এর সংশ্লিষ্ট আয়োজক আসমা আক্তার সুমি। সঞ্চালনা ছিলেন সাদমান হাসান সানি, ফারজানা আক্তার ফাহমিদা ও তাবাসসুম কাওসার প্রিয়ন্তি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. জি. এম. শফিউর রহমান ও কোষাধ্যক্ষ ড. মো. আব্দুস সালাম আকন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান এবং এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজীর আবরার। গ্র্যান্ড ফাইনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন এ.সি.এ., সি.আই.এস.এ. (যোগ্যতাপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসাইন, মিডিয়া মিক্স কমিউনিকেশন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ হাসান এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আসমা আক্তার সুমি।

Accounting Wizard Club-এর সাংগঠনিক সম্পাদক জাহুদুল আবেদীন নাফছি বলেন, আজকের আয়োজনটি শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের বাস্তব ব্যবসায়িক সমস্যা মোকাবিলা, দলগতভাবে কাজ করা, যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়েছে।

আয়োজনটিতে কৌশলগত সহযোগী হিসেবে ছিল এক্সিলেন্স বাংলাদেশ। সহ-আয়োজক সহযোগী ছিল সলিউশন নেস্ট বিডি লিমিটেড, শিক্ষা সহযোগী এক্সিলেন্স একাডেমি, পানীয় সহযোগী ম্যাক্স কোলা, চিত্রগ্রহণ সহযোগী প্রাণ এবং গণমাধ্যম সহযোগী হিসেবে ছিল ‘অগ্রদূত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রতিযোগী, আয়োজক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে শেষ হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বিকাশে ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্পে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, চারজন আটক

২

ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার

৩

নেত্রকোনায় মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর কারাদণ্ড

৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

৫

ফুলবাড়ীয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন গ্রেফতার

৬

নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দুই স্ত্রীর পাল্টাপাল্টি দাবি

৭

পাকুন্দিয়ায় দুই যুবকের কারাদণ্ড

৮

পাগলা মসজিদের দানবাক্সে প্রায় ২৫ কেজি সোনা-রুপা

৯

ইটনায় ইয়াবা উদ্ধারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১০

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১১

প্রবাসী তরুণীর অভিযোগের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

১২

নকলায় দুর্যোগ সচেতনতায় নানা আয়োজন

১৩

ময়মনসিংহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

১৪

নেত্রকোনার মাদক মামলায় পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৫

সংসদ সদস্য সালমান ওমর রুবেলের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৬

ঝিনাইগাতীতে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিতর্ক

১৭

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

মুক্তাগাছায় ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

১৯

মুক্তাগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০
শিরোনামঃ