গৌরীপুর প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গৌরীপুর গণপাঠাগারের পাঠ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠাগারের পরিচালকমন্ডলীর সদস্য অধ্যাপক মোঃ আহসানুল হকের সভাপতিত্বে আলোচনা পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক মোঃ আমীরুল মোমেনীন।

গৌরীপুর গণপাঠাগারের সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহমেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, কবি শামীমা খানম মীনা, আব্দুস সাত্তার সোহেল, সাংস্কৃতিক কর্মী গোপা দাস, চায়না রাণী সরকার প্রমুখ। কবির জীবন সংগ্রাম ও সাম্যের বাণী নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান বক্তারা।

সন্ধ্যার পর সাংস্কৃতিক পর্বে কবি কাজী নজরুল ইসলামের গান ও গজলের সুরে দর্শকদের বিমোহিত করেন নজরুল সংগীতের শিল্পীরা।