Author
৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় আধুনিক রোগ নির্ণয় সেবার নতুন উদ্যোগ

কেন্দুয়া প্রতিনিধি: ‘সেবাই আমাদের অঙ্গীকার’এই প্রত্যয়কে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় পরীক্ষার নতুন প্রতিষ্ঠান ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কেন্দুয়া পৌরসদরের শান্তিনগরে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডক্টর রফিকুল ইসলাম হিলালী।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি হিলালী বলেন, মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন। রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করা গেলে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, রোগ নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষার নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের জন্য সেবার মান উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিশ্চিত করা প্রয়োজন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের বিষয়েও মত দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল ইসলাম চৌধুরী।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী ও সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ অনেকে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং মানসম্মত রোগ নির্ণয় সেবা দেওয়াই ‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর প্রধান লক্ষ্য। দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে সেবা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত রিপোর্ট প্রদানের ওপরও গুরুত্ব দেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

‘কেন্দুয়া ডিজিটাল ল্যাব’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন আতাউল হক মিন্টু, শাহীন আনোয়ার, খালিদ সাইফুল্লাহ ও ডা. আরমান হক আলিফ।

পরিচালকদের পক্ষে আতাউল হক মিন্টু গণমাধ্যমকে জানান, উপজেলার মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অত্যাধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল ও নির্ভুল পরীক্ষার সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করবে বলে তারা আশা করছেন।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা, দক্ষ ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে সেবা, মানসম্মত রোগ নির্ণয় এবং দ্রুত রিপোর্ট প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

পরে দোয়া মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হুমায়ুন কবির রতন।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, স্বাস্থ্যসেবাকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

১

সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা

২

সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা

৩

সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও

৪

নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা

৫

নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল

৬

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

৭

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার

৮

ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা

৯

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক

১০

ঝিনাইগাতীতে ৮৪ বোতল ভারতীয় মদ জব্দ

১১

ইঞ্জিন বিকল, কিশোরগঞ্জ স্টেশনে আটকে আছে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস

১২

ময়মনসিংহে শিক্ষকের বাড়িতে ডাকাতি, মাথায় আঘাতে আহত বাবা

১৩

ময়মনসিংহে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

১৪

ভালুকায় পোশাক কারখানায় অন্তঃসত্ত্বা শ্রমিকের মৃত্যু, তদন্তের দাবি

১৫

ভালুকায় আসামি ধরতে গিয়ে আহত দুই পুলিশ

১৬

সাংবাদিক আলিফ হত্যা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১৭

দুর্গাপুরে বিজয়া পুনর্মিলনীতে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির আহ্বান

১৮

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে ডুবে কিশোরের মৃত্যু

১৯

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

২০
শিরোনামঃ
❮মাদক ও চাদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাশেদ খাঁনের❮সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই অভিনয় ছেড়েছিলেন শাবানা❮সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌছালেন সাজেকে আটকে পড়া পর্যটকেরা❮সৌদি আরবে ছয় মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড, তালিকায় বাংলাদেশিরাও❮নেত্রকোনায় মুখোশধারীর গুলিতে যুবক আহত, স্ত্রীর মামলা❮নেত্রকোনার ফাহিম অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের অধিনায়ক, আজারবাইজানের পথে দল❮সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার আশিকুরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর❮ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার❮ময়মনসিংহে সার ডিলার নিয়োগে অনিয়ম, তালিকায় এমপির ভাই-মামাসহ বিতর্কিতরা❮বিয়ের ৬ দিনের মাথায় নববধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক