Author
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাউল সাধক শাহ আবদুল করিমের গানে মুখরিত জয়নুল উদ্যান

স্টাফ রিপোর্টার : অপসংস্কৃতির প্রভাব থেকে বেরিয়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।

শুক্রবার রাতে ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। বাউল সাধক শাহ আবদুল করিমের কালজয়ী গান, দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনের উদ্দেশ্যে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আসরে শাহ আবদুল করিমের রচিত জনপ্রিয় ও ভাবগম্ভীর গান পরিবেশন করেন বাউল সাধক জালাল শাহ চিশতি, ময়মনসিংহ অঞ্চলের অন্যতম জ্যেষ্ঠ বাউল আবদুল জব্বার, বাউল স্বদেশ তালুকদার, বাউল মো. শহীদুল ইসলাম, বাউল মো. আবদুল হাফিজ, বাউল মো. সিরাজ মন্ডল ও বাউল বিল্লাল ফকির।

বাদ্যযন্ত্রে ছিলেন হারমোনিয়ামে বাউল মো. শহীদুল ইসলাম ও স্বদেশ সরকার, ঢোলে আলমগীর হোসেন রানা, মন্দিরায় বিল্লাল হোসেন এবং তবলায় সৈয়দ আরমান হোসেন ইমন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে লোকজ সংগীতের আবহ তৈরি হয়। প্রতিটি গানের পর দর্শক-শ্রোতাদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

আয়োজক সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, বাউল সাধনার গুরুত্ব, অসাম্প্রদায়িক চেতনা এবং বাণিজ্যিক সংগীতের ভিড়ে দেশের লোকজ সুরগুলোকে টিকিয়ে রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে দেশের নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রয়োজন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদন

বিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিং

নেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগ

ফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটক

কলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালক

গৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দ

মাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী

১০

শয্যাশায়ী স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ আমাকে খাবার দাও’

১১

গবেষণার ধারাকে সমৃদ্ধ করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার গুরুত্বপূর্ণ

১২

শেরপুরে বক শিকারের দায়ে একজনের ৭ দিনের কারাদণ্ড

১৩

এ ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত: পর্যটনমন্ত্রী

১৪

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

১৫

শেরপুরের গারো পাহাড়ে হাতি অধ্যুষিত এলাকাকে অভয়ারণ্য ঘোষণার উদ্যোগে সেমিনার

১৬

ধান সংগ্রহে অনিয়ম: গুদাম কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক

১৭

অষ্টগ্রামে পশু হাসপাতালে ডাক্তার শূন্য, অভিযোগ এলাকাবাসীর

১৮

কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ড্যাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

কিশোরগঞ্জে যুবককে হত্যার অভিযোগে বড় ভাই আটক

২০
শিরোনামঃ
৩ মাস ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিনা মূল্যে, দিনে ভাতা ২০০, করুন আবেদনবিজিবিতে সিপাহী পদে চাকরি, আবেদন শেষ ২৪ সেপ্টেম্বর২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রীকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিতে ঝিনাইগাতীতে মাইকিংনেত্রকোনায় নারীকে শ্লীলতাহানির পর ইটের আঘাতে ভেঙে দেওয়া হয় আঙুল, থানায় অভিযোগফুলবাড়িয়ায় ৭ জুয়াড়ি আটককলমাকান্দায় দুই সেতু বাস্তবায়নের পথে, পরিদর্শনে প্রকল্প পরিচালকগৌরীপুরে আ.লীগ নেতার দোকানের তালা ভেঙে ৩ টন সার জব্দমাদকের টাকার জন্য মাকে মারধর, বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়েরচীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার কথা চলছে : বিমানমন্ত্রী