Author
২০ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নেউড়া নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ তানভীর ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের লাশ প্রায় ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।

নিহত তানভীর উপজেলার কাতলামারী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তানভীরের বাবা তমিজ উদ্দিন জানান, শুক্রবার সকাল ১১টার দিকে তানভীর তার বন্ধু ইকলাসকে সঙ্গে নিয়ে উপজেলার কাতলামারী এলাকার হুতারঘাটে নেউড়া নদীতে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে তানভীর পানিতে হাবুডুবু খেতে শুরু করলে ইকলাস তাকে ধরে তীরে তোলার চেষ্টা করে। তবে নদীর স্রোতের কারণে সে তানভীরকে ধরে রাখতে পারেনি। পরে তানভীর পানিতে তলিয়ে যায়।

ইকলাস বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্থানীয়রা নদীতে নেমে তানভীরকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে শুক্রবার দুপুর ২টার দিকে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নেউড়া নদীতে উদ্ধার অভিযান চালানো হলেও ওই সময় তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হওয়ায় অভিযান স্থগিত করা হয়। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়।

তিনি জানান, পরে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ক্বারীরঘাট এলাকা থেকে তানভীরের লাশ উদ্ধার করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

১

নেত্রকোণায় ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগ

২

কেন্দুয়ায় গণধর্ষণের শিকার তরুণী, আটক তিন

৩

সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

৪

দেশের বাজারে কমলো সোনার দাম

৫

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

৬

এসআরবির অভিযানে শ্রীবরদীতে ভারতীয় প্রসাধনীসহ ভ্যানচালক গ্রেফতার

৭

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ময়মনসিংহ জেলার নবগঠিত কমিটি

৮

কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৫১ পিস ইয়াবাসহ তিনজন আটক

৯

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১০ কেজি গাঁজাসহ আটক ২

১০

ময়মনসিংহ মেডিকেলে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

১১

কেন্দুয়ায় সিরাজুদ্দীন কাসিমপুরীর জন্মবার্ষিকী পালিত

১২

বারহাট্টায় অভিযোগের মধ্যেই সার ডিলার নিয়োগের প্রজ্ঞাপন

১৩

ময়মনসিংহে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই

১৪

নেত্রকোনার সীমান্তে ২ লাখ টাকার রসুন ও কয়লা জব্দ

১৫

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে বা মাসে দূর করা কঠিন: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৭

ভালুকায় অপহরণ মামলায় চারজন গ্রেপ্তার

১৮

নালিতাবাড়ীতে জুতার মূল্যছাড় নিয়ে প্রতারণার অভিযোগ

১৯

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২

২০
শিরোনামঃ