নালিতাবাড়ী প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার কালাকুমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্তব্য করুন