বাকৃবির নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক শরীফ-আর-রাফি
ছবি : প্রতিদিনের সংবাদ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক শরীফ-আর-রাফি। তিনি সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, অধ্যাপক শরীফ-আর-রাফিকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রচলিত শর্তে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ জারির তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ সময় প্রচলিত নিয়মে তিনি মাসিক ৭ হাজার ৫০০ টাকা দায়িত্বভাতা পাবেন।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় অধ্যাপক শরীফ-আর-রাফিকে পূর্ববর্তী পদ—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) সহযোগী পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন