Editor
২৯ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আচমকা আক্রমণে যুক্তরাষ্ট্রকে চমকে দিলো ইরান

জর্ডানে থাকা মার্কিন সেনাদের উপর আচমকা আক্রমণ করেছে ইরান। হামলায় শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ৫ দিন পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকার পর ফের যুদ্ধ শুরু হয়েছে এতে। তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে মাঝ আকাশে ধ্বংসের দাবি করেছে মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে সেন্টকম জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) এই ‘আকস্মিক হামলা’ চালিয়েছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সেন্টকম আরো জানায়, ইরানের ছোড়া সমস্ত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে এবং মধ্যপ্রাচ্যে মোতায়েনরত বাহিনী পূর্ণ সতর্ক ও উচ্চ প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। মার্কিন একজন কর্মকর্তার বরাতে এক্সিওস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরান সরাসরি জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছিল।

উল্লেখ্য, চলতি মাসেই জর্ডানের এই ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সেনারা প্রাণ হারানোর পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণা দিয়েছিলেন। তবে গত সপ্তাহে শান্তি আলোচনার জন্য কিছুদিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া সত্ত্বেও ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা ওই অঞ্চলে পুনরায় বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা ও উত্তেজনা বাড়িয়ে দিল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ