Author
২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি জনি (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই অভিযানে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যৌথ অভিযান চালিয়ে র‌্যাব-১৪ (ময়মনসিংহ) ও র‌্যাব-১ (উত্তরা) তাঁকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করে।

র‌্যাব জানায়, মামলার প্রধান আসামি রনি (২২) ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে কিশোরীর বয়স কম হওয়ায় তাঁর পরিবার প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এরপর ক্ষুব্ধ হয়ে গত বছরের ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে তাঁকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামি ও উদ্ধার হওয়া কিশোরী পুলিশের হেফাজতে রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহত

মুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটক

মিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধে

নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক

ডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণী

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবে

মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

১০

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারবো : রিজভী

১১

হাওরের দুর্গম গ্রামে পিরিয়ড নিয়ে ভাঙছে নীরবতা

১২

সুবর্ণ কার্ডে প্রতিবন্ধীদের মুখে হাসি

১৩

ময়মনসিংহে টাইগার গ্রেপ্তার

১৪

কেন্দুয়ায় মশার প্রজননস্থল ধ্বংসে পরিচ্ছন্নতা কর্মসূচি

১৫

রেঞ্জসেরা হয়ে পুরস্কৃত দুর্গাপুরের ওসি শাকের

১৬

ময়মনসিংহ মেডিকেলে নবজাতক নিয়ে তোলপাড়

১৭

ময়মনসিংহে একই পরিবারের ৬ জনকে অচেতন করে লুট

১৮

ময়মনসিংহে সরকারি পাঠ্যবই বিক্রির ভিডিও ভাইরাল

১৯

তরুণদের মাঠমুখী করতে ময়মনসিংহে গোল্ডকাপ ফুটবল

২০
শিরোনামঃ
কলমাকান্দায় বজ্রপাতে জেলে নিহতমুক্তাগাছায় ইয়াবাসহ যুবক আটকমিটার দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পল্লীবিদ্যুতের লাইনম্যানের বিরুদ্ধেনেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটকডেপুটি স্পিকারের উদ্যোগে সড়কের পাশে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বাণীপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বাণীতৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলগুলো অগ্রাধিকার পাবেমুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটকফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর