Author
৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে শেকড়ের সংস্কৃতির আলো ছড়াচ্ছে ‘ভাব তরঙ্গ’

নিজস্ব প্রতিনিধি : অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে শেকড়ের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ময়মনসিংহে আয়োজন করা হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’। ইতোমধ্যে ব্যতিক্রমী এই আয়োজন সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে সাড়া ফেলেছে।

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার নিয়মিত বসছে এই বাউল গানের আসর। ‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ আয়োজনটির উদ্যোক্তা। মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের দর্শন ও মানবতাবাদী ভাবধারা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

ইতোমধ্যে ‘ভাব তরঙ্গ’-এর দুটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে আসরটির যাত্রা শুরু হয়। এরপর ১৪ আগস্ট অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব ‘জালাল পর্ব’। এ পর্বে বাউল সাধক জালাল উদ্দীন খাঁর দেহতত্ত্ব ও সৃষ্টিতত্ত্বের গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীরা।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘ভাব তরঙ্গ’-এর তৃতীয় পর্ব ‘করিম পর্ব’। এতে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের কালজয়ী গান পরিবেশন করবেন শিল্পীরা।

আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর সভাপতি ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, সংস্কৃতির একটি অংশ বর্তমানে বাণিজ্যিক বিনোদনকেন্দ্রিক হয়ে পড়ায় শেকড়ের সংস্কৃতির প্রকৃত রূপ ও চর্চা অনেক ক্ষেত্রে আড়ালে পড়ে যাচ্ছে। বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁরা এ উদ্যোগ নিয়েছেন।

‘ভাব তরঙ্গ’-এর আয়োজনের ধরনেও রয়েছে ভিন্নতা। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আধুনিক যান্ত্রিকতা ও কৃত্রিম আড়ম্বর এড়িয়ে গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ বজায় রাখার চেষ্টা করা হয়। ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসেই শিল্পীরা গান পরিবেশন করেন। দোতারা, একতারা ও বেহালার সুরের সঙ্গে খালি গলায় বাউল গান পরিবেশনের মধ্য দিয়ে তৈরি হয় লোকজ আবহ।

 

media image
ছবি

আয়োজনে অংশ নেওয়া দর্শক-শ্রোতারাও এই সহজিয়া পরিবেশনা উপভোগ করছেন। তাঁদের অনেকেই এমন আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন।

ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে আরও বলেন, সংস্কৃতি একটি জাতির জীবনাচার, রীতিনীতি, ঐতিহ্য, কৃষ্টি, চিন্তা-চেতনা ও নিজস্ব ইতিহাসের বহিঃপ্রকাশ। জাতিগঠনে সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিজেদের সমৃদ্ধ সহজাত ও স্বকীয় শেকড়ের সংস্কৃতির বিকাশে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী

বাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাত

শেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবার

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগ

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’

অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন

নেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারে

লাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিও

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

১০

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

১১

২১ দিন ধরে একঘরে ২০ সদস্যের পরিবার ।। কেউ যোগাযোগ করলেই ১০ হাজার টাকা জরিমানা

১২

ছেলে হত্যাকারীদের বিচার চাইলেন মা, মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি!

১৩

স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রেমিককে কুপিয়ে জখম করলেন স্বামী

১৪

চাকরির প্রলোভনে হোটেলে নিয়ে ধর্ষণ, অন্তঃসত্ত্বা বিধবা

১৫

জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন ২ লাখ টাকা পচে টুকরো টুকরো

১৬

‌‘এয়ারপোর্টে আইসো’ ছেলের শেষ ফোন, এখন মরদেহের অপেক্ষায় বাবা

১৭

ভাবিকে কুপিয়ে হত্যায় মৃত্যুদণ্ড, কারাগারেই মৃত্যু আজহারুলের

১৮

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

১৯

বাকৃবি শিক্ষার্থীর উদ্যোগ ।। এক ওয়েবসাইটেই মিলবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব তথ্য

২০
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভীবাকৃবি অফিসার পরিষদের নেতৃত্বে গোলাপ-শাহাদাতশেরপুরে আগুনে সর্বস্ব হারাল ২ পরিবারসৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে রোগীর ‘রহস্যজনক’ মৃত্যু, নথিপত্র গায়েবের অভিযোগআধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ‘কাচারি ঘর’অক্টোবরে আবারও চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেননেত্রকোনায় সরকারি চাল জব্দের মামলায় প্রধান আসামি কারাগারেলাখপতির অফারে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লাপাত্তা ভুয়া এনজিওবাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার