Author
১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান।

তিনি গণমাধ্যমকে বলেন, সোমবারের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক গোলাম রহমান ভূঁইয়াকে। তিনি সদস্যসচিবের দায়িত্বও পালন করবেন। কমিটিতে গণপূর্ত অধিদপ্তরের দুজন এবং ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছেন।

ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, লিফট কন্ট্রোল রুমে আগুন লাগার ঘটনায় কোনো গাফিলতি ছিল কি না, আগুনের সম্ভাব্য কারণ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি পাওয়া গেলে তা চিহ্নিত করার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেটিও বিবেচনায় নেওয়া হবে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, নতুন ভবনের অষ্টম তলার লিফট কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার পর হাসপাতালের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় অনেকে দ্রুত নিচে নামার চেষ্টা করলে সিঁড়িতে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

হাসপাতালের দুটি সিঁড়ির মধ্যে একটি বন্ধ থাকায় রোগী ও স্বজনদের একটি সিঁড়ি দিয়ে বের হতে গিয়ে ভোগান্তি ও হুড়োহুড়ির মধ্যে পড়তে হয় বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে বিভাগীয় কমিশনার জানান, হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে কিছু সিঁড়ি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে এতে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

এদিকে অগ্নিকাণ্ডের পর কয়েকজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে প্রশাসনের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এক বার্তায় হাজেরা বেগম, শাহজাহান, রমজান, জাহানারা, কুলসুমা ও অজ্ঞাত এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে জানানো হয়।

তবে পরে প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য নিয়ে ভিন্ন বক্তব্য দেওয়া হয়। রাত ১টার দিকে বিভাগীয় কমিশনার এসএম হুমায়ূন কবির সরকার সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যাওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়িতে কয়েকজন আহত হওয়ার কথা জানানো হয়েছে। কারও হাত-পা কেটে যাওয়া বা মাথায় আঘাত লাগার মতো ঘটনা ঘটে থাকতে পারে বলেও জানানো হয়। তবে ধোঁয়ায় কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, কোনো ধরনের গাফিলতি বা অব্যবস্থাপনা ছিল কি না এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তদন্ত কমিটির প্রতিবেদনের পর আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য