১৯ সেপ্টেম্বর ২০২৪, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইগামী বিমানে তল্লাশি, মিলল আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী একটি বিমানে তল্লাশি চালিয়ে ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত যাত্রী মো. জাকির হোসেনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। জাকির হোসেনের বাড়ি রাজধানীর বংশাল থানার শিক্কাটুলি লেন এলাকায়। তার বাবার নাম আবদুল হাই।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় একটি ফ্লাইট। চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটির দুবাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগে সংবাদ আসে ঢাকা থেকে এক যাত্রী ফ্লাইটটিতে রওনা দিয়েছেন, যার ব্যাগে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা রয়েছে। খবর পেয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালায়। এতে জাকির হোসেনের সঙ্গে থাকা ব্যাগেজ থেকে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে অভিযুক্ত যাত্রী প্রায় সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন। ধারণা করা হচ্ছে অর্থপাচারের কাজেই তিনি বিদেশে যাতায়াত করে থাকেন। সবশেষ ঘটনায় তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করে নগরের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে

সিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তার

মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?

এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবে

ময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

ভরসার নাম কল্যাণভোগ আম

স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার

১০

চুয়াডাঙ্গা সীমান্তে তিনজনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি

১১

পূর্বধলায় শিশুর জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা ও পুষ্টিহীনতা দূরীকরণে নেত্রকোনা জেলার অ্যাডভোকেসি ও শিশু সুরক্ষা নেটওয়ার্ক মিটিং অনুষ্ঠিত

১২

মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু

১৩

যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

১৪

ময়মনসিংহে এক বছরে ১ লাখের বেশি শিক্ষার্থী কমেছে প্রাথমিকে

১৫

২০ টাকার লটারির টিকিটে ৩০ লাখ টাকার দাবিদার কৃষক

১৬

নিখোঁজের ১১ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে শ্রমিকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

১৭

শেরপুরে আজীবন পাঠ-সংস্কৃতি গড়ে তুলতে ফোকাস গ্রুপ আলোচনা অনুষ্ঠিত

১৮

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা

১৯

ঝিনাইগাতি সীমান্তে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ

২০
শিরোনামঃ
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীজলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছেসিএনজি থেকে হাতকড়াসহ পালানো আসামি ফের গ্রেপ্তারমহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রীহঠাৎ বাড়ছে সোনার দাম, সামনেই কি নতুন রেকর্ড?এসএসসির ফল শিক্ষামন্ত্রী ঘোষণা করবেন কখন, শিক্ষার্থীরা পাবে কীভাবেময়মনসিংহের পরিকল্পিত নগরায়নে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুররাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপিভরসার নাম কল্যাণভোগ আমস্বাস্থ্যমন্ত্রী আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সিভিল সার্জনকে প্রত্যাহার