ভালুকা প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ভালুকা সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এর আগে ভালুকা সরকারি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, অ্যাডভোকেট উসমানগনি মাখন, মুজিবুর রহমান মজু, শাখাওয়াত হোসেন পাঠান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা, মহিলা দলের সভাপতি শামীমা রমিদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।
মন্তব্য করুন