Hasan
৬ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সোমবার (৫ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

ডেঙ্গু আক্রান্তে মৃত আরিফ ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে।

হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে আরিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুর জটিলতা, শ্বাসতন্ত্রের গুরুতর সমস্যা ও ব্রঙ্কিয়েকটেসিসজনিত শ্বাসযন্ত্রের অকার্যকারিতা উল্লেখ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানা যায়, বর্তমানে চিকিৎসাধীন ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী ও ১১ জন শিশু।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৪৮ জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

তিনি বলেন, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ