Tawfik
৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগ হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বগি বিচ্ছিন্নের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস। কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছার সময় হঠাৎ দুটি বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে ট্রেনের ‘ন’ ও ‘ত’ নম্বর বগি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিষয়টি চালকের নজরে এলে তিনি দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বগি বিচ্ছিন্ন হওয়ার কারণে রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে ওই পথে চলাচলকারী অন্যান্য ট্রেনও কিছু সময়ের জন্য আটকা পড়তে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বলেন, ‘ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছার সময় হঠাৎ বগির সংযোগ হুক ভেঙে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেনটি থামিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ওসি আরও বলেন, ‘বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলোর সংযোগ হুক মেরামতের জন্য রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। মেরামতের কাজ শেষ হলে ট্রেনটি পুনরায় নির্ধারিত গন্তব্য দেওয়ানগঞ্জের উদ্দেশে ছেড়ে যাবে।’

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত মেরামতের কাজ শেষ করে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

৪

ভালুকায় ৬৮ মণ্ডপে দুর্গাপূজা, সীমান্তে বাড়তি নিরাপত্তা

৫

নালিতাবাড়ীতে ইয়াবাসহ চারজন আটক

৬

ইটনায় এনসিপির দুই নেতা স্থায়ী বহিষ্কার

৭

ড্রাম বিস্ফোরণে কেঁপে উঠল তাড়াইল উপজেলা চত্বর

৮

দুর্গাপুরে দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময়

৯

মদনে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১১

কলমাকান্দায় আবারও ২ রোহিঙ্গার এনআইডি তৈরি

১২

টিফিনের সময় স্কুলের পাশে বজ্রপাত, ৭ শিক্ষার্থী আহত

১৩

৩৯ বিজিবির অভিযানে শ্রীবরদী সীমান্তে ১৫৪ বোতল ভারতীয় মদ জব্দ

১৪

ভোজ্যতেলে অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে কিশোরগঞ্জে সভা

১৫

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গ্রেফতার ৪

১৭

মুক্তাগাছায় জেলা পরিষদের প্রকল্পের চেক বিতরণ

১৮

ফ্যামিলি কার্ডের টিপসই দিয়ে কাবিননামা তৈরির অভিযোগ

১৯

ময়মনসিংহে যুবককে গুম করে চাঁদা দাবি, এসআইয়ের বিরুদ্ধে মামলা

২০
শিরোনামঃ