Admin
২০ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শেরপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শেরপুরে পৌঁছালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিজানুর রহমান ভূঁঞাসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও আহ্বান জানান, সব ধর্মের মানুষের সম্মিলিত সহযোগিতায় শেরপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন নিশ্চিত করতে হবে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে একটি নিরাপদ, শান্তিময় ও সম্প্রীতিপূর্ণ শেরপুর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম