Admin
২০ অক্টোবর ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ও কিশোরী উদ্ধার

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাকিব আল হাসানকে (২২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪। একই অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটের দিকে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নওপাড়া তাজপুর এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হয়। পরে নান্দাইল উপজেলার চণ্ডীপাশা এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়।

সংস্থাটির তথ্যমতে, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কিশোরীটি মাদ্রাসায় যাতায়াতের পথে সাকিব তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যরা সাকিবের পরিবারকে জানালে তিনি ক্ষুব্ধ হয়ে কিশোরীকে অপহরণের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে কিশোরীর বাড়ির কাছের একটি সড়ক থেকে সহযোগীদের সহায়তায় তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর বাবা ময়মনসিংহের সংশ্লিষ্ট আদালতে পিটিশন মামলা করেন। আদালতের আদেশে ১১ অক্টোবর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় মামলা করা হয় বলে এসআরবি জানিয়েছে।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মামলা হওয়ার পর আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামি ও কিশোরীর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

উদ্ধার করা কিশোরীকে নিরাপদ হেফাজতে রাখা এবং গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম