Admin
২০ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি চাকরিজীবীদের। এ জন্য প্রয়োজনীয় অর্থও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন কাঠামো কার্যকর হলেও আপাতত আগের নিয়মেই বহাল থাকছে বিভিন্ন ধরনের ভাতা।

অর্থ বিভাগের সোমবার (১৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ভাতা প্রদানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশ অনুযায়ী নির্ধারিত মূল বেতন পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের ভিত্তিতেই আগের হারে ভাতা দেওয়া হবে। এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন প্রকাশ করে সরকার। সে সময় নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরবর্তী সময়ে বাস্তবায়নের সিদ্ধান্ত জানানো হয়েছিল।

নতুন জাতীয় বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। অন্যদিকে সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলেও বেতন ও ভাতার পুরো সুবিধা একসঙ্গে চালু করছে না সরকার। বরং কয়েকটি ধাপে এর বাস্তবায়ন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে গত ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত, দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করা হবে। অন্যদিকে, সংশোধিত কাঠামো অনুসারে ভাতা কার্যকর হওয়ার নির্ধারিত সময় ২০২৮ সালের ১ জানুয়ারি।

এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়াও চলমান রয়েছে। এ লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে সরকারি আইবাস++ ব্যবস্থার ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মাসের বেতন পরিশোধের সময় সরকারি কর্মচারীদের মূল বেতনে বাড়তি অর্থ যুক্ত হতে পারে। এ জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন বেতন কাঠামোর আওতায় ভাতা চালু না হওয়া পর্যন্ত কর্মচারীরা আগের নিয়মেই ভাতা পাবেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া

১

দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

২

মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী

৩

ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক

৪

সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

৫

সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের

৬

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

৭

বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা

৮

ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল

৯

দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম

১০

কিশোরগঞ্জে পেশাজীবী দলের আংশিক কমিটি অনুমোদন সভাপতি নাজমুল আলম, সাধারণ সম্পাদক বোখারী

১১

কিশোরগঞ্জের পল্লীতে শিয়ালের কামড়ে নারী পুরুষ শিশুসহ আহত ৫

১২

সাংবাদিক আলিফ হত্যার রহস্য উদঘাটনে অনেকটাই এগিয়েছি: ডিআইজি

১৩

বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেল ফের বহিষ্কার

১৪

সাংবাদিক আলিফ হত্যা: গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে

১৫

অনিয়ন্ত্রিত অটোরিকশাকে শৃঙ্খলায় আনুন

১৬

শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির অভিযোগে মামলা!

১৭

নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা ছাড়াই শেষ হচ্ছে সড়ক নির্মাণকাজ

১৮

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৯

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

২০
শিরোনামঃ
❮পে স্কেল নিয়ে সুখবর, অক্টোবরেই মিলছে বকেয়া❮দুর্গাপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল❮মোংলা বন্দর ও সুন্দরবন পরিদর্শনে কাল খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধান মন্ত্রী❮ত্রিশালে এনপিএসের নতুন কমিটির নেতৃত্বে সেলিম-ফারুক❮সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী❮সাদামাটির পাহাড় ঘুরে পর্যটন উন্নয়নের পরিকল্পনা ডেপুটি স্পিকারের❮দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার❮বিসিএসে ২৮তম হয়েও গেজেট বঞ্চিত, হতাশায় নিজেকে শেষ করে দেওয়ার ঘোষণা❮ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের মিছিল❮দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ভিজিল্যান্স টিম