Hasan
২৯ অক্টোবর ২০২৬, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেলুন ব্যবসায়ী রবীন্দ্র ঋষিকে (৪৩) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মোড়ে নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

 

 

 

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবীন্দ্র ঋষি ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় ভাড়া বাসায় থেকে সেলুনের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলুনে ঢুকে রবীন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে তিনি পালিয়ে পাশের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে তাকে আবারও ছুরিকাঘাত করা হয়। পরে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফের ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সূচিত্রার অভিযোগ, সাদ্দাম প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন এবং সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। সম্প্রতি টাকা না দেওয়া ও চুল কেটে টাকা না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

 

 

 

নিহতের পরিবারের আরও অভিযোগ, প্রায় তিন মাস আগে রবীন্দ্রের মেয়েকে উত্ত্যক্ত করার অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে স্থানীয়ভাবে সালিস হয়েছিল। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা পরিবারের।

 

ভালুকা মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পরপরই সাদ্দাম পালিয়ে দক্ষিণ হবিরবাড়ী এলাকায় চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ সাহা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ