Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলদীঘি গ্রামে চুরির অপবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর এবং চারটি গরু ও দুটি পানির মোটর নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগকারী মোছা. মিনারা খাতুনের ভাষ্য, তিনি তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের নলদীঘি গ্রামের বাসিন্দা। তাঁর ছেলেকে চুরির অপবাদ দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের মিন্টু মিয়াসহ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধের সৃষ্টি হয়।

মিনারা খাতুনের অভিযোগ, গত ২৮ অক্টোবর ওই বিরোধের জেরে মিন্টু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় বাড়ি থেকে দুটি পানির মোটর ও চারটি গরু নিয়ে যাওয়া হয় বলেও তিনি দাবি করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিন্টু মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান মিনারা খাতুন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তারাকান্দা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ