Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ী কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি সচল বিদেশি রিভলবার ও একটি ধারালো সুইচগিয়ার চাকুসহ সোহেল মিয়া (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

এসআরবি সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনের অংশ হিসেবে ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানার বাঁশবাড়ী কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মিয়ার বসতঘর ঘেরাও করে তল্লাশি চালান অভিযানের সদস্যরা। একপর্যায়ে ঘরের দক্ষিণ দেয়াল ঘেঁষে রাখা কাপড়ের আলনার নিচে খবরের কাগজে মোড়ানো অবস্থায় একটি সচল বিদেশি রিভলবার ও একটি ধারালো সুইচগিয়ার চাকু পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকেই সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার করা রিভলবারটি নিজের হেফাজতে রাখার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সোহেল মিয়া। এ ছাড়া সুইচগিয়ার চাকু রাখার বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ সোহেল মিয়াকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ