Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল।

 

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা।

সভায় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মানবপাচার বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

 

 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, চোরাচালান ও অপরাধ নিয়ন্ত্রণ এবং মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব বিষয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ