Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

প্রধান মন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে পৌঁছেছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধান মন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) প্রধান মন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধান মন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জাপান সফরকালে প্রধান মন্ত্রী দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ