Hasan
৩০ অক্টোবর ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

দেশের প্রাণিসম্পদ খাতের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ জন্য গবেষণার ফলাফল মাঠপর্যায়ে কাজে লাগানো, উৎপাদন বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করা, প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করা এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার এ খাতের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি গবেষণালব্ধ ফলাফল বাস্তবে প্রয়োগ করতে হবে, যাতে দেশের উৎপাদন বাড়ে এবং বিদেশ থেকে পণ্য আমদানির প্রয়োজন কমে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু জানান, গত তিন মাসে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন খাত থেকে প্রায় ১৯৩ কোটি টাকার পণ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। এর মধ্যে মাংস ও অন্যান্য প্রাণিসম্পদজাত পণ্য রয়েছে।

তিনি আরও জানান, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং ‘ওয়ান হেলথ’ ধারণাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল কৃষিজমির অপচয় না করে বিকল্প উপায়ে প্রাণিসম্পদ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি গবেষণা প্রকল্প গ্রহণ এবং গবেষণার ফলাফল কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন। পরে তিনি প্রতিষ্ঠানের ক্যাটল ও ভেড়া গবেষণা খামার এবং সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন করেন।

বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে

১

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

২

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৩

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

৪

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৫

জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি

৬

আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন

৭

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

৮

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

৯

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত

১১

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই

১২

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

১৩

হাজারো পুণ্যার্থীদের মোমের আলোয় আলোকিত গারো পাহাড়

১৪

মামলা তুলে না নেওয়ায় নারীর বসতঘরে আগুন, ভয়ে এলাকাছাড়া পরিবার

১৫

চায়না দুয়ারির ফাঁদে হাওড়ের মাছ, অভিযানেও মিলছে না সুফল

১৬

নেত্রকোনা • শতবর্ষী ধর্মপল্লী থেকে চুরি হওয়া সেই ৪০ কেজির ঘণ্টা উদ্ধার

১৭

সীমান্তে পুলিশের অভিযান, ১২ গরুসহ আটক দুই

১৮

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

২০
শিরোনামঃ
❮প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে❮সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা❮মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের❮সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী❮রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু❮জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি❮আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন❮নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা❮এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ❮এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে