Hasan
২৯ অক্টোবর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।

 

বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

অন্যদিকে, পৌর যুবদলের উদ্যোগে সোমেশ্বরী নদীর তীরবর্তী তেরীবাজার ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ঘাট ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলা যুবদলের উদ্যোগে দুর্গাপুরের পর্যটন এলাকা বিজয়পুরের সাদামাটির পাহাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ ইমাম হাসান আবুচান, সহসভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনি।

এ ছাড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুম, সদস্যসচিব ইউসুফ খান, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু ও সদস্যসচিব আল ইমরান সম্রাট গনিসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব ইউসুফ খান। সমাপনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যান্ত্রিক ত্রুটি সারিয়ে পাচ ঘণ্টা পর ঢাকার পথে প্রধান মন্ত্রীর ফ্লাইট

১

চার বছরে ২ কোটি ৪০ লাখ ‘কৃষক কার্ড’ দেবে সরকার

২

প্রাণিসম্পদ খাতে শতভাগ চাহিদা দেশীয় উৎপাদনে পূরণের আহ্বান প্রতি মন্ত্রীর

৩

ঢাকায় পৌঁছেছেন প্রধান মন্ত্রী তারেক রহমান

৪

ছয় বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা

৫

রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন

৬

দুই-তৃতীয়াংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

৭

রাতের আঁধারে রাস্তার ইট উধাও, প্রশাসনের কাছে এলাকাবাসীর অভিযোগ

৮

ময়মনসিংহে কাভার্ড ভ্যানের চাপায় দুই বোনের মৃত্যু

৯

নেত্রকোনার আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় ১১ নভেম্বর

১০

হালুয়াঘাটে স্বচ্ছ নিয়োগে উন্মুক্ত লটারি

১১

হালুয়াঘাটে অপরাধ দমনে সমন্বয় বাড়ানোর আহ্বান এমপি রুবেলের

১২

কলমাকান্দায় ইজিবাইকের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

১৩

শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ

১৪

কেন্দুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১৫

ময়মনসিংহে সাত প্রাণহানির ঘটনায় বাসচালক গ্রেপ্তার

১৬

অফিসে যাওয়ার পথে প্রাণ গেল জেলা পরিষদ কর্মচারীর

১৭

ভালুকায় ফেসবুক লাইভে আসা সাথীকে ঘিরে বিতর্ক

১৮

ময়মনসিংহে বিদেশি রিভলবার ও সুইচগিয়ার চাকুসহ গ্রেপ্তার সোহেল

১৯

তারাকান্দায় চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কা

২০
শিরোনামঃ