Hasan
১ নভেম্বর ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

নেত্রকোনার কলমাকান্দায় বিরোধের জেরে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি অটোরিকশা চালাতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের জামাল মিয়ার সঙ্গে প্রতিবেশী হক্কা মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মেয়ের সঙ্গে হক্কা মিয়ার ছেলের প্রেমের সম্পর্কের অভিযোগে চার-পাঁচ মাস আগে তাঁদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন জামাল মিয়া। এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও বেড়ে যায়। সম্প্রতি জামাল মিয়ার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ তোলেন হক্কা মিয়া ও তাঁর লোকজন।

স্থানীয় একাধিক বাসিন্দার ভাষ্য, গতকাল সন্ধ্যায় এ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঝগড়া শুরু হলে স্থানীয় লোকজন তাঁদের থামিয়ে দেন। পরে রাত ৯টার দিকে হক্কা মিয়া ও তাঁর লোকজনের ওপর হামলা চালান জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন। এ সময় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে হক্কা মিয়ার চাচাতো ভাই সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। এ ছাড়া তাঁর আরেক চাচাতো ভাই দূরবীন মিয়াসহ, আজাহার উদ্দিন ও হাদিস মিয়া আহত হন।

 

স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এস এস মাটি বলেন, হাসপাতালে আনার আগেই বুকে টেঁটা বিদ্ধ হয়ে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়েছে।

জামাল মিয়া ও তাঁর লোকজন মাদক কারবারের সঙ্গে জড়িত দাবি করে আহত দূরবীন মিয়া বলেন, এসব কাজে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিপক্ষের টেঁটার আঘাতে তাঁর চাচাতো ভাই সাদ্দাম নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এ ঘটনার পর অভিযুক্ত জামাল মিয়া ও তাঁর পক্ষের লোকজন পলাতক আছেন। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। তিনি প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আক্কেব আলী নামের একজনকে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা কাটাতে ইসলামের পাচ আমল

১

ঢাকায় পাসের হার ৭৯%, মানিকগঞ্জে ৩৮%, এইচএসসির ফলে শহর-গ্রামে বড় বৈষম্য

২

রাতজাগা ও সকালে ক্লান্তির সঙ্গে বিষণ্নতার নতুন ধরনের সম্পর্ক খুঁজে পেলেন বিজ্ঞানীরা?

৩

সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প

৪

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

৫

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৬

ইরানের পিকঅ্যাক্সে হামলার ইঙ্গিত ট্রাম্পের

৭

জেন-জি বিক্ষোভে উত্তাল জার্মানি

৮

দেশের বাজারে কমলো সোনার দাম

৯

নতুন পে স্কেলে বেতন

১০

গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে

১১

পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধান মন্ত্রীর

১২

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান

১৩

খালিয়াজুরীতে জলমহালে মাছ ধরায় জরিমানা

১৪

শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন

১৫

নেত্রকোনায় শিশু জান্নাতুল হত্যা: তদন্ত স্থবির, আসামিদের ‘হুমকি’র মুখে পরিবার

১৬

স্বাবলম্বী যুবসমাজ গড়ার প্রত্যয়ে জাতীয় যুব দিবস উদযাপন

১৭

নেত্রকোনায় অক্টোবরে ১ কোটি ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৮

নেত্রকোনায় ধানক্ষেত থেকে খণ্ডিত লাশ উদ্ধার

১৯

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

২০
শিরোনামঃ