কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ০৪ (চার) পিস ইয়াবা ও ড্যান্ডি খাওয়ার সরঞ্জামসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগঞ্জ (মধ্যপাড়া) গ্রামের মোঃ কাঞ্চন মিয়ার ছেলে আফজাল হোসেন (২১), হাজিরগঞ্জ (উত্তরপাড়া) গ্রামের মৃত.আতাব মিয়ার ছেলে মোঃ রুমান (২২), গাইটাল এলাকার মৃত. আবুল কাসেমের ছেলে মোঃ শামসুল হুদা এবং চট্রগ্রাম জেলার চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ গ্রামের আঃ কাদের সাইফুল (২৫)।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগঞ্জ মধ্যপাড়া ও সার্কিট হাউস সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান খান আটককৃতদের ০২ (দুই) মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা করে মোট ৪০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. এনায়েত হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল’র উপপরিদর্শক মো: ওবায়দুল্লাহ খান আসামীদের আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান খান’র ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দায়ের করেন
মন্তব্য করুন