Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

শেরপুরের নালিতাবাড়ীর ইলিয়াস আহমেদ। মাত্র ২০ বছর বয়সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় নিখোঁজ রাখার, পর সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো—এভাবেই তছনছ হয়ে যায় তার স্বাভাবিক জীবন। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় ৯ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালতে সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন। তবে নির্দোষ প্রমাণিত হলেও এখনো রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন পাননি।

নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে ইলিয়াস আহমেদ জন্মগ্রহণ করেন। গাজীপুরের একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরি করতেন তিনি।

ইলিয়াসের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তার কোনো সন্ধান পাননি স্বজনেরা। পরে একই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর-৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ২৪৩/২০১৮ নম্বর মামলায় তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালাতে হয়েছে।

এদিকে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসে তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ভবিষ্যত স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে পরিবারও পড়েছে চরম আর্থিক সংকটে।

তিনি বলেন, আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু আমার জীবনের হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? এখনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি।

নিজের ক্ষতি পুষিয়ে নিতে ইলিয়াস সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন। এগুলো হলো—সরকারিভাবে নির্দোষ ঘোষণার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।

ইলিয়াসের এই ঘটনা শুধু একজন ব্যক্তির আইনি লড়াইয়ের গল্প নয়। বরং দীর্ঘদিন নিখোঁজ থাকা, কারাভোগ ও বিচারিক প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত একজন মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতিও। তার প্রত্যাশা, আদালতের রায়ের পাশাপাশি রাষ্ট্রও তার হারানো জীবন ও সম্ভাবনার ক্ষতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য