Hasan
১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণের কার্ড নবায়নে উপকারভোগীদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ড বিনামূল্যে বিতরণের কথা থাকলেও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা ও ডিলারদের যোগসাজশে একটি চক্র এ অর্থ আদায় করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

সরকারি এ কর্মসূচির আওতায় প্রান্তিক ও হতদরিদ্র পরিবারগুলোকে বছরে ছয় মাস ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হয়। প্রত্যেক উপকারভোগীর জন্য নির্ধারিত কার্ডে চাল বিতরণের তথ্য ও স্বাক্ষর সংরক্ষণ করা হয়। সম্প্রতি অনেক কার্ডের বিতরণ তালিকার ঘর পূর্ণ হয়ে যাওয়ায় সেগুলোর পরিবর্তে নতুন কার্ড বা পুনঃকার্ড দেওয়া হচ্ছে। আর এই সুযোগে অসহায় মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যেসব উপকারভোগীর পুরোনো কার্ডের ঘর শেষ হয়েছে, তাদের নতুন কার্ড সংগ্রহ করতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। ইতোমধ্যে উপজেলার অধিকাংশ ডিলারের কাছে নতুন কার্ড পৌঁছেছে। উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫১ জন ডিলারের প্রায় সবাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে এসব কার্ড সংগ্রহ করেছেন। নির্ভরযোগ্য সূত্রের দাবি, উপজেলার ২৮ হাজার উপকারভোগীর জন্য সমানসংখ্যক কার্ড ছাপানো হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে গিয়ে এ সংক্রান্ত ভোগান্তির চিত্র পাওয়া গেছে। সেখানে এক নারী উপকারভোগীকে দেখা যায়, তার পুরোনো কার্ডের বিতরণ তালিকার ঘর শেষ হয়ে যাওয়ায় তাকে নতুন কার্ড নিতে বলা হয়েছে। এ জন্য তার কাছ থেকে ১০০ টাকা নেওয়া হচ্ছে। তবে ওই অর্থ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সরাসরি নেননি; কার্যালয়ের তৃতীয় পক্ষের এক ব্যক্তির মাধ্যমে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলার পুটিজানা ইউনিয়ন থেকে আসা আরেক উপকারভোগী প্রায় এক ঘণ্টা ধরে কার্যালয়ে অপেক্ষা করছিলেন। তার অভিযোগ, একবার চাল উত্তোলনের পর তাকে আর চাল দেওয়া হচ্ছে না। নতুন কার্ড সংগ্রহের সময় তাকেও ডিলারকে ১০০ টাকা দিতে হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, নতুন কিংবা পুরোনো কার্ডের পরিবর্তে পুনঃকার্ড নিতে গেলেও টাকা ছাড়া কার্ড পাওয়া যাচ্ছে না। অথচ এই কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পেয়ে থাকেন। দরিদ্র মানুষের জন্য সরকারের এই সহায়তা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার জানান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে প্রতিটি কার্ডের বিপরীতে তাদের কাছ থেকে ৭০ টাকা করে নেওয়া হচ্ছে। কার্ডগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তাদের কিছু করার নেই।

আরেক ডিলার জানান, তিনি পুনঃকার্ড সংগ্রহ করেননি। যেসব উপকারভোগীর পুরোনো কার্ডের ঘর শেষ হয়েছে, তাদের জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলেছেন। তবে তার নির্ধারিত উপকারভোগীদের অনেকে বিভিন্ন মাধ্যমে ৩০০ থেকে ৪০০ টাকা খরচ করে কার্ড সংগ্রহ করছেন। তার দাবি, একটি কার্ড ছাপাতে সর্বোচ্চ ৩ থেকে ৪ টাকা ব্যয় হওয়ার কথা। অথচ এর বিপরীতে কয়েক গুণ বেশি অর্থ আদায় করা হচ্ছে।

তবে উপকারভোগীদের কাছ থেকে কার্ড নবায়নের জন্য কোনো অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছাইদুর রহমান। তিনি বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীদের কাছ থেকে কার্ড নবায়ন বা পুনঃকার্ড প্রদানের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ

১

ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

২

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪

৪

নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা

৫

মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

৬

শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!

৭

হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৮

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি

৯

পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য

১০

মোহনগঞ্জে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গ্রেফতার

১১

হোসেনপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিল

১২

নেত্রকোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহযোগিতা

১৩

ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি তার ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

১৪

কেন্দুয়ায় বাহারাইল বিল উপ-প্রকল্পে আপত্তি, ফসলি জমি রক্ষায় কৃষকদের লাল নিশান

১৫

পাগলা থানার নাম বদলে দক্ষিণ গফরগাঁও থানা

১৬

ইউপি নির্বাচনের পাঁচ ধাপের তারিখ ঘোষণা

১৭

অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, ঈশ্বরগঞ্জে নতুন মামলা

১৮

নেত্রকোনায় আবারও একই রাতে রেললাইনে আগুন, ব্যাংকে নাশকতার চেষ্টা

১৯

ফুলপুরে জোৎস্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
শিরোনামঃ
❮ফুলবাড়িয়ায় ১৫ টাকার চালের কার্ড নবায়নে অর্থ আদায়ের অভিযোগ❮ত্রিশালে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার❮ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার❮শেরপুরে কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪❮নালিতাবাড়ীতে বাজার মনিটরিং অভিযানে ৪ দোকানীকে ১৩ হাজার টাকা জরিমানা❮মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার❮শেরপুরে ৮৮ দিন গুম, ৮০৮ দিন কারাভোগের পর ৯ বছর শেষে নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি!❮হতাশা ও ক্ষোভ থেকে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি নেতার❮অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার তলপেটে লাথি, সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি❮পলাতক গণহত্যাকারী ফিরে আসার নজির পৃথিবীতে নেই: বাকৃবি উপাচার্য