Hasan
২৩ নভেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

বাংলা টিভি ডেস্ক: ভুয়া সংবাদ থেকে সাবধান থাকতে বলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান। রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এ সতর্কীকরণ বার্তা দেন তিনি।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুক বার্তায় আরও বলা হয়, ‘যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করবেন না। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকুন। সত্য প্রচার করুন, মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকুন।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে বলা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে খবরটি যে অসত্য সেটি এবার নিজেই জানিয়ে দিলেন ফজলুর রহমান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ