Hasan
২৩ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রোববার সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা দলবদ্ধভাবে লাঠি-সোঁঠা হাতে মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। তারা মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেন। পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন।

এ সময় শ্রমিকরা মহাসড়কে ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যায়। আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন তারা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে। পরে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, ‘শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালিতাবাড়ীতে মদসহ দুই যুবক গ্রেপ্তার

১

কেন্দুয়ায় ভ্রাম্যমান আদালত ৪ প্রতিষ্ঠানকে পৌনে দুই লাখ টাকা জরিমানা

২

ডিসেম্বর নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

৩

সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

৪

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মামুনুল হক

৫

ময়মনসিংহে নয় দিনব‍্যাপী বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

৬

ভেকুর দখলে নিকলীর হাওর

৭

ময়মনসিংহে ১০২ বোতল ভারতীয় মদ উদ্ধার, দুই ভাই গ্রেপ্তার

৮

কটিয়াদীতে জমি নিয়ে দুই পরিবারের সংঘর্ষে যুবদল নেতা নিহত

৯

ভালুকায় থানায় অভিযোগ দেয়ার পর ইউপি সদস্যের বাড়িতে হামলা

১০

বিদ্যালয় কর্মচারীর মাদক সেবনের ভিডিও ঘিরে তোলপাড়, তদন্তের নির্দেশ শিক্ষা কর্মকর্তার

১১

এইচএসসিতে ফল পরিবর্তনে শীর্ষে ময়মনসিংহ, তলানিতে রাজশাহী বোর্ড

১২

গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

১৩

ভৈরবে বাড়ির উঠানে ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ, আটক ১

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে সচেতনতা ও গতিশীলতা বাড়াতে কেন্দুয়ায় টাস্কফোর্সের সভা

১৫

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

১৬

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঢাকায় গ্রেপ্তার

১৭

পলাতকরা সীমান্ত পেরোলেই গ্রেপ্তার: ময়মনসিংহ বিজিবি সেক্টর কমান্ডার

১৮

শেরপুরে দুই সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

১৯

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল

২০
শিরোনামঃ