সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ভৈরব উপজেলার কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি), ভৈরব, আনসার সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় ওই এলাকার হেলাল মিয়ার বাড়ির উঠানে চাষাবাদ করা অবস্থায় প্রায় ১০ ফুট উচ্চতার ডালপালাযুক্ত একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক হেলাল মিয়াকে আটক করা হয়।
আটক হেলাল মিয়া কালীপুর পূর্বকান্দা বাদশা বিল এলাকার মৃত লায়েছ মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
মন্তব্য করুন