Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় প্রাণ গেলো দর্জির

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসভার শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে রেফার করা হয়। তার মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান