গোপালগঞ্জে আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে এবার এক পুলিশ কর্মকর্তা ক্লোজ হয়েছেন। তার নাম মো: সেলিম মিয়া। তিনি নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার দুপুরে এই পুলিশ কর্মকর্তাকে ময়মনসিংহ পুলিশ লাইন্সে ক্লোজ (প্রত্যাহার) করা হয়।
এ ঘটনায় তার ব্যবহৃত সরকারি এবং ব্যক্তিগতভাবে মোবাইল ২টি জব্দ করা হয়েছে, বলে সূত্রের দাবি। এনিয়ে জেলা পুলিশের ভেতরে ও বাইরে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাভাবিক প্রক্রিয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের উচ্চ পর্যায়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অভ্যান্তরিন একটি গোয়েন্দা প্রতিবেদনে প্রত্যাহার করা ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গোপালগঞ্জের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠে এসেছে। এ কারণে তাকে ক্লোজ করে উঠে আসা অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন