Hasan
২৮ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি লামইয়া ইসলাম এবং মো. কাবাহ্ সিদ্দিকী পূর্ণ সাধারণ সম্পাদক হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির ও ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনটির সাবেক উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শরীফ-আর-রাফি কমিটি ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, গ্রীন ভয়েসের মতো সংগঠনের সঙ্গে যুক্ত হলে শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায়। যা কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। সংগঠনের কার্যক্রম পরিচালনায় স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

নতুন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম বলেন, পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য রাখতে পরিবেশ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট কার্বন নিঃসরণ ও পরিবেশগত ক্ষতি কমাতে সবাইকে দায়িত্ব নিতে হবে। শুধু সংগঠনের সদস্য হওয়াই যথেষ্ট নয়। নিজেদের দক্ষ করে গড়ে তুলে নেতৃত্বের মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি মুহাম্মদ ইশমামুল হক, শামিমা ইয়াসমিন, মোছা. মাহমুদা খাতুন সাদিয়া, মাইমুনা তাবাসসুম, সানজিদা আক্তার ও রামিশা ইসলাম রীপা। যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী শারিকা ত্ব-সীন, সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক খান ও মাহবুবুন্নাহার সারা। কোষাধ্যক্ষ হয়েছেন মিফতাহুল জান্নাতি ও রাফিয়া ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দা সুমাইয়া তাসনীম ঐশী ও নুসাইবা তাইমা তাহইয়া।

কমিটিতে গণমাধ্যম ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিউদ্দিন মুজাহিদ ও জয় মন্ডল। তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে রয়েছেন আহনাফ তাহমিদ ও মেহের আজিজ সিগমা। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন আদিব খান সামির ও সঞ্চিতা রাণী। ক্রীড়া সম্পাদক হিসেবে রয়েছেন তকী তাহমিদ উদয় ও তাফসির আহমেদ স্বাধীন। আপ্যায়ন সম্পাদক হয়েছেন মোছা. আতকিয়া সাদিয়া ও অর্ণব ভৌমিক অর্ঘ্য। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিরাজুম মনিরা ও পারোমিতা সেতু। এ ছাড়া কমিটিতে ১৯ জন শিক্ষক ও পাঁচজন ছাত্র উপদেষ্টা রয়েছেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান