Hasan
২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর নির্বাচনী এলাকার জনগুরুত্বপূর্ণ ৫টি স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে প্রতিমন্ত্রীর বিশেষ আবেদন ও সুপারিশের প্রেক্ষিতে প্রকল্পগুলো বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলেছে।

বুলেটিন অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দীর্ঘদিন ধরে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে সেতু না থাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থী, কৃষক এবং ব্যবসায়ীদের চলাচল ও পণ্য পরিবহনে নানা বিড়ম্বনা সৃষ্টি হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জোরালো তৎপরতা চালান। এরই ধারাবাহিকতায় দুই উপজেলার অভ্যন্তরীণ সড়ক ও সংযোগস্থলে ৫টি সেতু নির্মাণের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সংশ্লিষ্ট দুই উপজেলার প্রকৌশলীদের তথ্যমতে, প্রস্তাবিত ৫টি সেতুর মধ্যে ভৈরব উপজেলায় ৩টি এবং কুলিয়ারচর উপজেলায় ২টি সেতু নির্মিত হবে। এর মধ্যে কয়েকটি প্রকল্প ইতোমধ্যে অনুমোদন লাভ করেছে এবং বাকিগুলো অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে।

ভৈরব উপজেলায় নির্মাণাধীন ৩টি সেতুর মধ্যে রয়েছে ভোলাগাজীর বাজার–শিবপুর ইউপি ভায়া পানাউল্লারচর বধ্যভূমি সড়কের ৯৫০ মিটার চেইনেজে ৩০০ মিটার সেতু, কালিকাপ্রসাদ চকবাজার জিসি–নারায়ণপুর জিসি ভায়া সররাবাদ সড়কে (ভৈরব অংশে) পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ৬৫৭ মিটার চেইনেজে ৩০০ মিটার সেতু এবং মানিকদী চৌমুরি বাজার–সাদেকপুর ইউপি ভায়া তাতালচর ফেরিঘাট সড়কে ঘোড়াউত্রা নদীর ওপর ১৬৮০ মিটার চেইনেজে ৫০০ মিটার সেতু।

অন্যদিকে, কুলিয়ারচর উপজেলায় নির্মাণাধীন ২টি সেতুর মধ্যে রয়েছে দাড়িয়াকান্দি আরঅ্যান্ডএইচ–বেলাবো জিসি সড়কে ৫০০ মিটার চেইনেজে গণকখালী খালের ওপর ৯০ মিটার সেতু এবং ডুমরাকান্দা–বেলাব জিসি সড়ক কলেজ মোড়–ব্রহ্মপুত্র সর্বজনীন দুর্গা মন্দির সড়কে ডুমরাকান্দা–আওয়ালিকান্দা ২৫০ মিটার সেতু। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, মাননীয় প্রতিমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় ভৈরব ও কুলিয়ারচরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৫টি সেতু নির্মাণ প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ২টি অনুমোদন পেয়েছে এবং অবশিষ্টগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা মনে করছেন, সেতুগুলো নির্মিত হলে দুই উপজেলার গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আসবে। কৃষি ও বাণিজ্যিক পণ্য দ্রুত বাজারজাত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে উপজেলা ও জেলা শহরের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে।

এলাকার অবকাঠামোগত উন্নয়নে এমন উদ্যোগ নেওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং অঞ্চলটি একটি আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরিণত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান