Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পৌর অডিটোরিয়ামের আধুনিকায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় নবনির্মিত এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টায় স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া নিম্ন-আয় এলাকায় ৯০ লাখ টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

Advertisements

অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন এবং সাধারণ সম্পাদক, সাবেক ভিপি মুজিবুর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ।

পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, ভৈরবের পূর্বাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সহজ যোগাযোগের জন্য সড়ক ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শহর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে ২৬৫ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে গ্রাম ও শহরের মধ্যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে এবং ভৈরবের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

বক্তব্যে তিনি আরও বলেন, পতিত পরাজিত শক্তি ৯ মাসেও মাথা নত করেনি। ২৪-এর আন্দোলনে ১৪শ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এখন তারা বিএনপির সরকারের উন্নয়নকাজে বাধা দিচ্ছে এবং সারা দেশে জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করেছে। যারা আজকে আসবে, কালকে আসবে বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তিকে মোকাবিলা করা হবে। বিগত ১৭ বছরে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে ৯ মাসের মাথায় দেশকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অথচ বর্তমান সরকারের এই ৯ মাসে কোনো গায়েবি মামলা হয়নি এবং কেউ হয়রানির শিকার হননি। দেশের মানুষ পতিত পরাজিত শক্তিকে আর দেখতে চায় না।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ২৮ ও ২৯ তারিখের কর্মসূচি নিয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে ভৈরব, কুলিয়ারচর ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে সজাগ থাকতে হবে। কেউ যেন ককটেল বিস্ফোরণ বা পেট্রোল বোমা নিক্ষেপ করে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি কোনো দোসরের সঙ্গে যোগাযোগ না রাখা এবং কোনো তথ্য পাচার না করার বিষয়েও সতর্ক থাকতে হবে।

সবশেষে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। তবে কেউ যদি পরিকল্পিতভাবে গণতান্ত্রিক দেশের ক্ষতি করতে চায়, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান