Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়

কিশোরগঞ্জ, ২৬ নভেম্বর, ২০২৬ (বাসস): বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার-২০২৬-এর প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও অগ্রগতি পর্যালোচনায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘নির্বাচনী ইশতেহার ১৮০ দিনে জনগণের সরকার’শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

জাতীয় কর্মশালার অংশ হিসেবে কিশোরগঞ্জে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়টিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাশরাফী মর্তুজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইমন মোহাম্মদ মুর্শেদ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি তুলে ধরেন।

তিনি কৃষিঋণ মওকুফ, খাল খনন, শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা চালুর বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে মাশরাফী মর্তুজা বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন এবং সরকারের গৃহীত উদ্যোগ সাধারণ শিক্ষার্থী ও মানুষের কাছে পৌঁছে দেওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম দায়িত্ব।

তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, রাষ্ট্র সংস্কার ও কর্মসংস্থানসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

কর্মশালায় বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত একটি বই অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি, সরকারের গৃহীত উদ্যোগ এবং সেগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান