Hasan
২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

জামালপুরের বকশীগঞ্জ ও শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করছে। রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে আসা এসব গরু দিনের বেলায় স্থানীয় বাজারের ভুয়া রসিদ ব্যবহার করে বৈধতা দেওয়া হচ্ছে। এই চোরাচালান চক্রের দৌরাত্ম্যে দেশি খামারিরা লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন।

অনুসন্ধানে জানা যায়, বকশীগঞ্জের বৈষ্ণবপাড়া, লাউচাপড়া, টিলাপাড়া, দিগলাকোনা, সাতানীপাড়া এবং শ্রীবরদীর কর্ণঝোড়া ও মেঘাদল সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদক, গরু ও প্রসাধনী সামগ্রী পাচার হচ্ছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের সহায়তায় রাত ১০টার পর থেকে পাহাড়ি পথ ব্যবহার করে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি গরু বাংলাদেশে আনা হয়।

ভারতের আমবাদি, পুরা কাশিয়া ও গারোবাদি বাজারের সাপ্তাহিক হাটের দিনগুলোতে গরু কিনে সীমান্ত এলাকায় জড়ো করা হয়। পরে বাংলাদেশী চোরাকারবারীরা কর্ণঝোড়া বাজারের গরুর হাটের রসিদ ব্যবহার করে এসব গরুকে বৈধতা দেয়। স্থানীয় হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের ম্যানেজ করে এই রসিদ সংগ্রহ করা হয়। সম্প্রতি বকশীগঞ্জের লাউচাপড়া থেকে আটক ৮টি ভারতীয় গরু কর্ণঝোড়া বাজারের রসিদ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে, যা স্থানীয় আইনশৃঙ্খলা সভায় সমালোচিত হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, হাট ইজারাদারদের রসিদ ব্যবহারের ক্ষেত্রে কঠোর নজরদারি এবং প্রশাসনের স্বাক্ষরযুক্ত স্লিপ বাধ্যতামূলক করা হলে গরু পাচার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

এ বিষয়ে কর্ণঝোড়া হাটের ইজারাদার আবদুর রাজ্জাক লিটন জানান, হাটে কেনাবেচার সময় রসিদ দেওয়া হয়। তবে চোরাকারবারীদের রসিদ দেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির ভূমিকা প্রসঙ্গে ময়মনসিংহ ৩৯ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নুরুল আজিম বায়জিদ বলেন, মাদক ও গরুসহ সব ধরনের পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং চোরাচালানের সঙ্গে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত

১

শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ

২

নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি

৪

ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

৫

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা

৬

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা

৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল

৮

গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ

৯

শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান

১০

পূর্বধলায় ফ্যামিলি কার্ডের খসড়া তালিকা প্রকাশ, ২৮ নভেম্বর গণশুনানি

১১

জামালপুর ও শেরপুর সীমান্তে ভারতীয় গরু পাচার: বৈধতা পাচ্ছে ভুয়া রসিদে

১২

শেরপুরের আধুনিক কসাইখানায় শুরু হলো পশু জবাই

১৩

প্রতিমন্ত্রী শরীফুল আলমের উদ্যোগে ভৈরব-কুলিয়ারচরে নির্মিত হচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ সেতু

১৪

যুবলীগ নেতাকে আটক করে পুলিশের সোপর্দ যুবদলের

১৫

খালেদা জিয়া আলেম-ওলামাদের সবচেয়ে বেশি সম্মান করতেন: এমপি আক্তারুজ্জামান বাচ্চু

১৬

গোপালগঞ্জ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজ

১৭

নতুন দুই ডিগ্রি যুক্ত হওয়ায় বাকৃবিতে স্নাতকে বাড়ল ৬০ আসন

১৮

নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর

১৯

বাকৃবিতে গ্রীন ভয়েসের সভাপতি লামইয়া, সম্পাদক পূর্ণ

২০
শিরোনামঃ
❮বাজিতপুরে সর্বদলীয় ঐক্যের আলোচনা সভা অনুষ্ঠিত❮শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা বরদাশত করা হবে না: এমপি ওয়াহাব আকন্দ❮নিজের বিউটি পার্লার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার❮গৌরীপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সভাপতি রমজান আলী ও সম্পাদক অলি মুন্সি❮ভৈরব-ময়মনসিংহ সড়ক ঘেঁষে বালুর স্তূপ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি❮দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন, ইজিবাইক জব্দ ও লক্ষাধিক টাকা জরিমানা❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা❮আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নান্দাইলে বিএনপির মিছিল❮গোয়ালঘরে ভয়াবহ আগুন: ৩ গরু হারিয়ে নিঃস্ব কৃষক আব্দুল লতিফ, কান্নায় ভারী পরিবেশ❮শেরপুরের ঝিনাইগাতীতে বীজ ডিলারের দোকানে অভিযান