Editor
১২ অক্টোবর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাইযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে পাল্টাপাল্টি অবস্থান, ঢাকা-ময়মনসিংহ বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানের গায়ে হাত, কটূক্তি ও আহত করে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধীরা। অপরদিকে এই অবস্থান কর্মসূচির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে নগরীর বাসকান্দা ইউনাইটেড বাস কাউন্টারের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। শনিবার দুপুর পর্যন্ত দোষীদের বিচারসহ শহীদ সাগর হত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি আমিনুল হক শামীমকে গ্রেফতার ও তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস বন্ধে অনড় অবস্থানে রয়েছেন তারা।

শুক্রবার রাত ৯টা থেকে বাস কাউন্টারের সামনে অবস্থান নিয়েছেন জুলাইযোদ্ধারা। ফলে ময়মনসিংহ থেকে ঢাকাগামী ইউনাইটেড সার্ভিস চলাচল বন্ধ রয়েছে। এই সার্ভিসে আমিনুল হক শামীমের ১৬টি বাসসহ সারা দেশে চলাচলকারী সব বাস বন্ধের দাবি তাদের। খবর পেয়ে রাতেই পুলিশ সুপার ও জেলা প্রশাসক, সেনাসদস্যরা মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ঘটনায় ঝন্টু নামে এক বাসশ্রমিককে আটক করেছে পুলিশ।

বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে নগরের ঢাকা-ময়মনসিংহ বাইপাসে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এতে দুপুর ১২টা থেকে ঢাকাগামী কোনও যান চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বাসস্ট্যান্ডে অবস্থান নেওয়া জুলাইযোদ্ধা আবু রায়হান, মাসুদ রানা, মোজাম্মেল হক, মোকাররম আদনান প্রমুখের দাবি (ঢাকা মেট্রো-ব ১৪-৫৩৫০) গাড়ির স্টাফ কর্তৃক জুলাইযোদ্ধাকে আহত করার প্রতিবাদে পতিত ফ্যাসিস্ট সরকারের কার্যকরী দোসর, পরিবহনের মাফিয়া ডন এবং জুলাই গণ-অভ্যুত্থানের ময়মনসিংহের শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনের সব বাস বন্ধসহ অনতিবিলম্বে তাকে গ্রেফতার করতে হবে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি