Author
২০ অগাস্ট ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অটোরিকশা আত্মসাতে বন্ধুকে হত্যা

নিজস্ব সংবাদদাতা : শেরপুরে অটোরিকশাচালক মন্নাছ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় তিন বছর পর মামলার তিন আসামি ও মন্নাছের বন্ধু মোস্তাকিন (৩০), মো. শাহীন (৪০) ও মো. স্বপন (৪২)কে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

পিবিআইয়ের দাবি, মন্নাছের অটোরিকশা আত্মসাৎ করে বিক্রি করার উদ্দেশ্যেই তাঁর তিন বন্ধু তাঁকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পরও তিন আসামি এলাকায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পিবিআই।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে শেরপুর শহরের পুরাতন গরুহাট এলাকার পিবিআই কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সন্ধ্যায় ভাড়ায় অটোরিকশা চালানোর কথা বলে বাড়ি থেকে বের হন নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পশ্চিম টালকি গ্রামের মন্নাছ। এরপর তিনি নিখোঁজ হন। দুই দিন পর ২৫ ডিসেম্বর সকালে পাঠাকাটা বাঘমারি বিলের কাদামাটিতে কচুরিপানার নিচে পুঁতে রাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পরে নকলা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের সময় স্বপন পুলিশের সঙ্গে উপস্থিত থাকলেও তখন তাঁকে সন্দেহ করা হয়নি বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় মন্নাছের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে ওই দিনই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নকলা থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় তদন্ত করেও মামলার রহস্য উদ্ঘাটন করতে না পারায় ২০২৪ সালের ৫ জুলাই আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআইয়ের কাছে যায়।

পিবিআই জানায়, তদন্তের একপর্যায়ে মন্নাছ ও তাঁর তিন বন্ধুর বিষয়ে তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে আগে থেকে পরিচিত এক নারীর বিষয়ে তথ্য পাওয়ার পর তদন্তে সেটিকেও গুরুত্ব দেওয়া হয়। পরে ওই নারীর সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেয় পিবিআই।

এরই ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম মোস্তাকিনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেন। পরে গত ১৭ আগস্ট শাহীন এবং ১৮ আগস্ট স্বপনকে গ্রেপ্তার করা হয়।

পিবিআই পুলিশ সুপার পংকজ দত্তের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং কীভাবে ঘটনাটি ঘটানো হয়েছে, সে বিষয়ে তথ্য দিয়েছেন।

পিবিআইয়ের দাবি, মন্নাছ ও তাঁর তিন বন্ধু পূর্বপরিচিত ছিলেন। তাঁরা দীর্ঘদিন একসঙ্গে চলাফেরা করতেন এবং বিভিন্ন সময় নারী ও খদ্দেরের ব্যবস্থা করে দিতেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

পিবিআই সূত্রে আরও জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মন্নাছের অটোরিকশাটি আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে স্বপন তাঁকে একটি মেয়ের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলেন। ওই মেয়ে পাঠাকাটা বাজারের কাছে অবস্থান করছেন বলে মন্নাছকে জানানো হয়। এরপর স্বপন মন্নাছের অটোরিকশায় ওঠেন। পথে অপেক্ষা করছিলেন মোস্তাকিন ও শাহীন।

পরে চারজন একসঙ্গে চা পান ও আড্ডা দেন। রাত আনুমানিক ১০টার দিকে স্বপন মন্নাছকে জানান, ওই মেয়ে কাছাকাছি বাঘমারি বিলে এসেছে। এরপর মন্নাছের অটোরিকশায় করে তাঁরা বাঘমারি বিলের দিকে রওনা হন।

বিলের কাছে গিয়ে মন্নাছ একটি বাড়ির পাশে অটোরিকশাটি তালাবদ্ধ করে রাখেন বলে পিবিআই জানিয়েছে। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী মোস্তাকিন তাঁর গলা চেপে ধরেন এবং শাহীন ও স্বপন তাঁকে মারধর করেন বলে জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন। একপর্যায়ে মন্নাছ মারা যান বলে পিবিআইয়ের দাবি।

পরে মরদেহ কাদা ও কচুরিপানা দিয়ে ঢেকে রেখে অটোরিকশাটি নিয়ে চলে যান বলে জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, পরে অটোরিকশাটি ভেঙে লোহার বডি একটি ভাঙারির দোকানে ৮ হাজার টাকায় বিক্রি করা হয়। একইভাবে নকলা বাজারের একটি ব্যাটারির দোকানে অটোরিকশার চারটি ব্যাটারি ১৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে তদন্তে জানা গেছে।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারিত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দা

ধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রী

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

পানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যু

পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশ

শুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্স

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রী

মিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬

দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

প্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ

১০

খালিয়াজুরীতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১১

মোহনগঞ্জে নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী পালিত

১২

ময়মনসিংহে র‌্যাবের পৃথক অভিযানে মদসহ গ্রেপ্তার ৪

১৩

কেন্দুয়ায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

১৪

ঝিনাইগাতীতে জন্মাষ্টমী পালিত

১৫

সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন: তথ্য প্রতিমন্ত্রী

১৬

দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

১৭

ভালুকায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

২০
শিরোনামঃ
পাহাড় ঝরনা সিলিকা বালুর মিতালী প্রকৃতির সাজঘর কলমাকান্দাধর্মীয় উসকানিতে কোনো বিশৃঙ্খলা হলে ছাড় নয়: ত্রাণ প্রতিমন্ত্রীজরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবাপানিতে ডুবে এক দিনে ৫ শিশুর মৃত্যুপেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি আনছে বাকৃবি, ক্ষতি কমবে ১৬ শতাংশশুধু গাড়ি কমানো নয়, লংমার্চ প্রত্যাহার করা উচিত: এমরান সালেহ প্রিন্সগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্য প্রতিমন্ত্রীমিষ্টির টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বরসহ আহত ৪৬দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ।। সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীমপ্রবাস থেকে ফিরে ব্যবসা শুরুর তিন মাসেই আগুনে সব শেষ